সাইদ জামান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাইদ জামান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৪ জুলাই, ২০১৪

এলোমেলো

আমার সুনীল এর মতো কোণ দ্বীপ নেই
যেটা বেঁচে একটা নদী কিনে ফেলতে পারতাম
নেই জীবনানন্দের মতো বনলতা সেন
যার জন্য হাজার বছর আমি পথ হেঁটে যাবো।
আমি খুব সাধারন, চিরায়ত
বহুদুর পানে নির্নিমেষ চেয়ে থাকা
সপ্নাতুর এক বোহেমিয়ান।

শীতের সকালে শিশির স্নাত একটা ঘাস ফুলের জন্য
রোদেলা দুপুরে একটু ছায়ার জন্য
পড়ন্ত বিকেলে একটি সুতো ছেড়া ঘুড়ির জন্য
মাঝ রাতে মাথা নুইয়ে থাকা লাম্পপোষ্ট এর জন্য
ধান শালিকের বেশে নয়
আমি বারংবার আমি হয়ে ফিরতে চাই
এই একি আমি হয়ে
আমিত্বের অমরত্বের প্রত্যাশায়।।


১৪.০৭.২০১৪

রবিবার, ১৩ জুলাই, ২০১৪

অশ্রুবিন্দুতে চাঁদের প্রতিবিম্ব

আজ আকাশে আলোর বিস্ফোরণ
রাতের অন্ধকার ছিন্ন বিচ্ছিন্ন করে
ডোবার জলে চিকচিকে আলো
ভয়ংকর একটা চাঁদ তার সৌন্দর্য দিয়ে
যেন গ্রাস করে নিতে চাচ্ছে
জাগতিক সকল পঙ্কিলতা।

হাজার মাইল দূরে যে শিশুটি
মৃত্যু ভয়ে কুচকে আছে
ওখানেও কি আজ এমন জ্যোৎস্না?
এমন ভয়ংকর সুন্দর চাঁদ কি আজ গাজার আকাশেও উঠেছে?
শিশুটির চোখের কোনে জমে থাকা অশ্রুবিন্দু
সেখানেও কি চাদের আলো পরছে?
ওখানে আজ চাঁদ না উঠলেও পারতো
অন্ধকারে ডুবে থাকতে পারলে শিশুটি বেঁচে যেত
কে চায় এমন অপার্থিব জ্যোৎস্না
যে জ্যোৎস্নার আলো পাশে নিথর পরে থাকা মায়ের মুখে পড়ে।

আজ চাঁদ ডুবে যাক
আমি দেখতে চাইনা তার নির্লজ্জ চেহারা
আজ আধারে ঢেকে যাক
আমি দেখতে চাই না অশ্রুবিন্দুতে চাঁদের প্রতিবিম্ব।

১২.০৭.২০১৪

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

তবু তোমার অপেক্ষায় থাকবো

হাই তোলা কোণ এক ভরদুপুরে
একটি নিঃসঙ্গ কালো কাকের সাথে
কোণ এক কৃষ্ণচূড়ার ডালে
আমি তোমার অপেক্ষায় থাকবো।

চোখ ধাধানো কোণ এক জ্যোৎস্না রাতে
একাকি নদীর পাড়ে
জলের গোপন সুরের অতন্দ্র মোহে
আমি তোমার অপেক্ষায় থাকবো।

শিশির ভেজা কোণ এক হিম সকালে
ধু ধু তেপান্তরে
সিক্ত ঘাস ফুলের সাথে
আমি তোমার অপেক্ষায় থাকবো।

যদি কালো কাক উড়ে যায়
যদি জলের গোপন সুর থেমে যায়
যদি ঘাস ফুল না ফোটে
তবু তোমার অপেক্ষায় থাকবো।

বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪

আমি দেখেও চোখ ফিরিয়ে নেবো!

আমার কাছে এক টুকরো রোদ আছে
ঘুনে খাওয়া টেবিলে ছোট্ট শিশিতে রেখেছি
প্রতিদিন রাতে আসা জোনাকি পোকাটা বেশ রেগে আছে
আমি দেখেও চোখ ফিরিয়ে নেই।

ঘুন পোকাটা কাঠ কাটার অবসরে উঁকি দিয়ে দেখে যায়
সে ও মনে হয় আমার মতোই উপভোগ করছে
ঘুলঘুলিতে বাসা বাধা চড়ুইটা প্রতি রাতেই ধোঁকা খায়
আমি দেখেও চোখ ফিরিয়ে নেই।

রোদের টুকরো প্রায় চেষ্টা করে বেরিয়ে আসার
আমি শিশির মুখটা শক্ত করে এটে দেই
বেশ করুন চোখে আমার দিকে তাকিয়ে থাকে
আমি দেখেও চোখ ফিরিয়ে নেই।

ভাবছি এবার এক খণ্ড মেঘ ধরে আনবো
মাঝে মাঝে রোদকে মেঘ দিয়ে ঢেকে দেবো
জোনাকি পোকাটা হয়তো তখন খুব খুশি হবে
আমি দেখেও চোখ ফিরিয়ে নেবো।

১২.০৬.২০১৪

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪

প্যারিস রোড- সাইদ জামান

দেখেছো চাঁদ কিভাবে হাসছে ঐ গগনশিরিশের ফাকে উঁকি মেরে
দেখো কেমন বৃষ্টির মতো ঝড়ে পড়ছে জ্যোৎস্নার আলো
এই সোডিয়াম বাতি গুলো যদি নেভানো যেত
তোমাকে প্যারিস রোডের আসল সৌন্দর্য দেখাতে পারতাম
জানো আমার কেন যেন মনে হয়
আমি সহস্র বছর ধরে হেটে চলেছি এই পথ ধরে
দুচোখ ভড়ে দেখেছি শুধু দেখেছি
ওহো তোমাকে তো শিশিরসিক্ত ভোরের প্যারিস রোড দেখানো হয়নি
একদিন খুব ভোরে তোমাকে নিয়ে আসবো
একদম কিচির মিচির ভোঁরে
আর হ্যাঁ পড়ন্ত বিকেলের প্যারিস রোড ও কিন্তু দেখাবো তোমায়
দেখবে কেমন হলদেটে হয়ে ওঠে আশপাশ
তবে যদি ঝুম বৃষ্টিতে প্যারিস রোডে না হেটে থাকো
তবে আজীবন আমার চোখে হতভাগী হয়েই থাকবে।।

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪

তোমাকে ছাড়াও কবিতা -সাইদ জামান

তোমাকে ছাড়াও তো আমি বেচে আছি
দিব্যি শুয়ে বসে দিনতো কেটে যাচ্ছে
শুধু মাঝে মাঝে কাছের জিনিস ও কেমন ঝাপসা হয়ে ওঠে।।

তোমার পাশে না থেকেও তো আমি বেচে আছি
দিব্যি বসে জ্যোৎস্না দেখি
শুধু মাঝে মাঝে বুকের কাছে কে যেন খামচে ধরে।।

তোমাকে হারিয়েও তো আমি বেচে আছি
দিব্যি ঘাসফুল দেখে খুশি হয়ে উঠি...
শুধু মাঝে মাঝে কেমন চারপাশটা ফাঁকা হয়ে যায়।।

তোমার হাত ধরে না থেকেও তো আমি বেচে আছি
দিব্যি শরতের মেঘ জড়িয়ে ভাসতে ইচ্ছে করে
শুধু মাঝে মাঝে নিজেকে সুতো ছেড়া ঘুড়ির মতো মনে হয়।।

সোমবার, ২০ জানুয়ারি, ২০১৪

ইচ্ছের অতৃপ্তি- সাইদ জামান।

ইচ্ছে করে শীতের সকালে
শিশির সিক্ত সবুজ ঘাস মাড়িয়ে
শিউলি ফুল কুড়োতে।।
ইচ্ছে করে সাগরের নোনা জলে
আলতো করে পা ভিজিয়ে
সূর্যাস্ত দেখতে।।
ইচ্ছে করে পাহাড় চুড়ায় দাঁড়িয়ে
দু হাত ছড়িয়ে সাধ মিটিয়ে
চোখ ভরে নীল আকাশ দেখতে।।

ইচ্ছের ডানা মেলা গ্যাস বেলুন
আবহমান বহমান
আঁকাবাঁকা রেলপথে
অতৃপ্তির সমান্তরাল পথচলা।।

বহমানতা-- সাইদ জামান।

ভালোবাসার পদদলিত আর্তনাদ

কষ্টের সরল আহ্বান

শকুনের লোভাতুর চোখ

দাঁড় কাকের ভয়াবহ বিষণ্ণতা


অতঃপর .....

আরেকটি নতুন সূর্যোদয়।

মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০১৪

সাদা-কালো--সাইদ জামান

সাদা-কালো
        --সাইদ জামান

আমি রং বদলানো গিরগিটি দেখেছি
দেখেছি বেলফুলের শুভ্র পবিত্রতা।।
আমি সমুদ্রপারে আয়েশি সূর্যস্নান দেখেছি
দেখেছি দুর্দান্ত শীতে বস্ত্রহীন অসহায়ত্ব।।
আমি বাবুই পাখির শৈল্পিক নিবাস দেখেছি
দেখেছি ছাপরা ঘরে গুটিসুটি মানবতা।।
আমি কৃষ্ণচূড়ার ডালে আগুনরঙ্গা ফুল দেখেছি
দেখেছি সাম্প্রদায়িকতার আগুনে পুড়ে যাওয়া সিঁথির সিঁদুর।।

আমি দেখেছি আমি হেসেছি
আমি দেখেছি আমি কেঁদেছি
কখনও হাসতে হাসতে কেঁদেছি
কখনও কাঁদতে কাঁদতে হেসেছি।।